অনলাইনে ভূত বিক্রি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

অনলাইনে ভূত বিক্রি!

অনলাইনে ভূত বিক্রির বিজ্ঞাপন!
‘আমি একটি ভূত বিক্রি করতে চাই। এই পুরুষ ভূতটিকে আমি একটা পুরনো কাঠের বাক্স কিনতে গিয়ে পেয়েছেলাম। ওই বাক্সের ভিতরেই সে থাকে। আমি যে ঘরেই বাক্সটাকে রাখি না কেন, সে ওই ঘরেই গিয়ে ওঠে। আমি বাক্সটাকে লুকিয়ে রাখলেও, সে সেটাকে খুঁজে বের করে। খুঁজে না পেলে ঝামেলা বাধায়। বাক্স ও ভূতের সামগ্রিক দাম মাত্র ৩০০ ডলার। ক্রয়ে আগ্রহীরা দ্রুত ই-মেইল করুন।’
উপরোক্ত বিবৃতিটি কোন ভৌতিক গল্পের উদ্ধৃতি নয়, এটি একটি বিজ্ঞাপন এবং একটি নামকরা ই-কমার্স সাইটে বিজ্ঞাপনটিকে দেখা গেছে। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতা একটি ছবিও দিয়েছিলেন সেই বাক্সের।

তবে কারা কারা সেই বিজ্ঞাপন দেখে ক্রেডিট কার্ড ঘষেছেন তা জানা না গেলেও এই বিজ্ঞাপনের কমেন্ট বক্স-এ তুলকালাম শুরু হয়ে গিয়েছে। কেউ প্রশ্ন করেছেন আলোচ্য ভূতটির চরিত্র সম্পর্কে, কেউ জানতে চেয়েছেন তার সাইজ।
এসব কারণেই হয়তো বিজ্ঞাপনদাতা বিরক্ত হয়েই ভূতের দাম বাড়িয়ে ১০০০ ডলার করে দেন। তিনি ভূতের ‘ছবি’-ও পোস্ট করেন। তিনি এ-ও জানান, ভূতটি ৫ ফুট ৮ ইঞ্চি বা ৬ ফুট লম্বা। ঘরে প্রবেশ করলেই সে একটা কালো কুয়াশার আকৃতি নেয়। ভাল করে দেখলে বোঝা যায়, সে একটা কালো জিনস পরে রয়েছে, কিন্তু তার গায়ে কোন জামা নেই।

বিজ্ঞাপনদাতা আরও জানান, তিনি ভূতের ভিডিও তুলতে চাইলে কোন লাভ হয়নি। ভিডিও-তে ভূত ধরা দেয়নি। তার স্টিল ছবি তোলা গিয়েছে এবং সেগুলোই তিনি বিজ্ঞাপনে দিয়েছেন। তার মুখ তিনি কখনওই দেখতে পাননি। কিন্তু তার শরীর যে বেশ স্বচ্ছ, তা বুঝতে পেরেছেন। তার কিছু প্যারানর্মাল-বিশেষজ্ঞ বন্ধুবান্ধব তার বাসায় এসে পরখ করে গিয়েছেন ভুতুড়ে কাজ-কারবার।
এই বিবৃতির পরে খেলা আরও জমে যায়। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞাপনদাতা জানান, জনৈক প্যারানর্মাল-সন্ধানী বাক্সসহ ভূতটিকে কিনে নিয়েছেন। এদিকে এই ‘ভুতুড়ে’ বিজ্ঞাপনের আগা-গোড়া কিছুই বোঝা যায়নি বলেও মন্তব্য করেছেন অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad