অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 July 2018

অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা!




অবিবাহিত মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে একটি গ্রামের গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের এক সদস্য আজ বুধবার একথা জানান।
ভারতের বিহার রাজ্যের পশ্চিম ছামপারান জেলার সোমগার গ্রাম পঞ্চায়েত গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমগার গ্রাম পঞ্চায়েতে সদস্য জাকির আনসারি বলেন, কোনো অবিবাহিত মেয়ে মোবাইল ফোন ব্যবহার করলে তার পরিবারকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। 'শত শত গ্রামবাসীর সমর্থনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে বিহার পঞ্চায়েতি রাজ মন্ত্রী ভিম সিং বলেছেন, মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার গ্রাম পঞ্চায়েতের নেই। 'ওই গ্রামের কোনো মেয়ে বা বাসিন্দা যদি এ নিয়ে অভিযোগ করে তাহলে সরকার পঞ্চায়েতের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।'
যদিও বিহারে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে আওরাঙ্গোবাদ জেলার একটি গ্রাম পঞ্চায়েত স্কুলের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার এবং মেয়েদের 'আপত্তিকর' পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সূত্র: আএএনএস।   
ভারতের বিহার রাজ্যের  অবিবাহিত মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রাম পঞ্চায়েতের এক সদস্য কথা জানান। বিহারের পশ্চিম ছামপারান জেলার সোমগার গ্রাম পঞ্চায়েত গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad