গৌরব দেবনাথ, গোবরডাঙ্গা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা মেয়েকে দিনের পর দিন সহবাস, নাবালিকা গর্ভবতী । গ্রেপ্তার অভিযুক্ত ঘটনাটি হাবড়া থানার গোবরডাঙ্গা মাস্টার কলনী এলাকার। নাবালিকার পরিবারের অভিযোগ নাবালিকার সাথে প্রায় এক বছর ধরে সায়ন ব্যাপারীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। এক বছর আগে ৪-১১-১৭ তারিখে সায়নের জন্মদিন উপলক্ষে নাবালিকার বাড়িতে আসে বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। নাবালিকা গর্ভবতী হয়ে পরলে বিয়ের কথা অভিযুক্ত সায়নকে বললে বিয়ে করতে অস্বীকার করে সে।
ঘটনার বিবরন জানিয়ে শুক্রবার রাতে হাবড়া থানায় অভিযোগ করে পরিবার। অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করে অভিযুক্ত সায়ন ব্যাপারীকে। পাঁচ দিনের পুলিশ হেপাজত চেয়ে শনিবার বারাসত আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্তে হাবড়া থানা।

No comments:
Post a Comment