ঋতু-বুম্বা প্রেম! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

ঋতু-বুম্বা প্রেম!




একটা সময় টলিউড ইন্ডাস্ট্রির হিট জুটি। ধীরে ধীরে সম্পর্কে যাওয়া। সেই সম্পর্ক ছিন্ন হওয়া সব কিছুরই সাক্ষী থেকেছে টলিউড। প্রায় এক দশক পর বাংলা ছবিতে ফিরেছে সেই জুটি। আর ফিরেই সুপার ডুপার হিট। এক্কেবারে ঠিক ধরেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি নিয়েই কথা বলা হচ্ছে।

দীর্ঘদিনের বিরতির পর ‘প্রাক্তন’ দিয়ে কামব্যাক করেছিলেন এই দুই টলি-স্টার। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এ ফের দেখা গিয়েছে তাদের। প্রসেনজিৎ-ঋতুপর্ণার সম্পর্ক নিয়ে কানাঘুষো তো কম হয়নি। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েই চলে। এবার সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন নায়িকা নিজেই।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করে বসলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রশ্নটা হল- কেন তুমি ফিরলে না আর? তা শুনেই খানিকটা চমকে গেলেন বুম্বাদা।

সম্প্রতি সামনে এসেছে বুম্বাদার শো কে হবে বাংলার কোটিপতির প্রোমো। হট সিটে বুম্বাদার বিপরীতে দেখা গেছে ঋতুপর্ণাকে। শো চলাকালীন তিনি বলেন, কেন তুমি ফিরলে না আর? ফাঁকা এ জেলে কেন তুলির রঙে রাঙা করল না আমাদের পৃথিবীটা? কেন তোমাকে ফেরাতে পারলাম না আর?

ভাবছেন এরপর কী হল? তা জানতে এপিসোডটি সম্প্রচারিত হওয়ার অপেক্ষা করতে হবে। কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন ঋতুপর্ণা। প্রোমোতে দেখা যাচ্ছে, হাতে ডায়েরি ঋতুপর্ণার। আর এই লাইনগুলি তিনি পাঠ করে শোনাচ্ছেন প্রসেনজিৎকে।

No comments:

Post a Comment

Post Top Ad