জন্মের ৩২ বছর পর পেলেন হাত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

জন্মের ৩২ বছর পর পেলেন হাত!




হাতবিহীন জন্মানো এক ব্যক্তি হাত পেয়েছেন ৩২ বছর পর! সম্প্রতি মৃত ব্যক্তির হাত কেটে পিতার নামে ওইড হাতবিহীন ব্যক্তিকে অস্ত্রোপচারের মাধ্যমে হাত সংযোজন করে সফল হলেন পোলান্ডের রক্লো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অস্ত্রচিকিৎসক ডা. এডাম ডোমানাসিউইক।
মৃত ব্যক্তির নিকট থেকে নেওয়া কোন অঙ্গ বেশি বয়সের কোন ব্যক্তিকে প্রতিস্থাপনের বিষয়টা বিশ্বে প্রথম ঘটনা বলে দাবি করেন ডা. এডাম ডোমানাসিউইক।
বত্রিশ বছর বয়সের ওই ব্যক্তি ৩২ বছরই হাত ছাড়া জীবন যাপন করেন; কিন্তু মৃত ব্যক্তির দান করা হাত দিয়ে ডা. এডাম ডোমানাসিউইক পরিচালিত ১৩ ঘন্টার এক বিশেষ অপারেশনে হাত সংযোজিত হয়।
বর্তমানে রোগী শুধু তার হাত নাড়াতে পারেন। কিন্তু, ডাক্তার মনে প্রাণে আশাবাদী, সে শিগগিরই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এবং সকল প্রকার কাজকর্ম করতে পারবেন।
এখন পর্যন্ত ইন্দোনেশিয়া এবং কানাডায় দুটো যমজ বাচ্চাকে আলাদা করতে সক্ষম হন অস্ত্রচিকিৎসরা।তবে, বিশ্বে সবমিলিয়ে ৮০টি হাত প্রতিস্থাপনের অপারেশন হয়েছে। কিন্তু, মৃতের নিকট থেকে কোন অঙ্গ নিয়ে প্রতিস্থাপনের অপারেশন বিশ্বে এটাই প্রথম।
যে মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে এক শারীরিক প্রতিবন্ধীকে দান করে যান তার মুল্যবান হাত, তার নাম কিংবা পরিচয় জানা যায়নি এখনো।
তবে এতটুকু বলা যায়, যে ব্যক্তি মারা গেল তার হাত কিন্ত হাত মরেনি বরং যাকে দান করে গেছেন সে যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে মৃত ব্যক্তির হাত। -দ্য ডেইলি মেইল

No comments:

Post a Comment

Post Top Ad