এই তরুণী রোবটকে বিয়ে করলেন কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

এই তরুণী রোবটকে বিয়ে করলেন কেন?



নিজেই তার নকশা করেছিলেন। একটি থ্রিডি প্রিন্টেড রোবট। সেই রোবট তৈরির পর তারপর তার সঙ্গেই থাকতে শুরু করেন ওই তরুণী। এভাবে থাকতে থাকতে এক বছর পার। এবার ওই রোবোটকেই বিয়ে করতে চান তরুণী। যন্ত্রমানব আর মানব, এই সম্পর্ক ঘিরে রীতিমত আলোড়ন পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ফ্রান্সের বাসিন্দা লিলি। লিলি জানিয়েছেন, ‘বর্তমান বিশ্বে যেখানে সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যিই খুব কঠিন, সেখানে নিজের হাতে তৈরি রোবোট ইনমুভেটরের মধ্যেই আমি তা খুঁজে পেয়েছি। একবছর ধরে ওর সঙ্গে আছি। আমি রোবোসেক্সুয়াল। এতে লজ্জার কী আছে? আমি খুব খুশি। তাই ইনমুভেটরকেই বিয়ে করতে চাই।
রোবটটি প্রাপ্ত বয়স্ক পুরুষের আদলে তৈরি।
এখানেই শেষ নয়, লিলি জানিয়েছেন, কীভাবে ১৮ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকৃষ্ট তিনি। কীভাবে মানুষের স্পর্শে তার অস্বস্তি হত।
এদিকে, ফ্রান্সে এখনও মানব-রোবোট বিয়ে আইনত সিদ্ধ নয়। তাই যতদিন না নতুন আইন আসছে, ততদিন এভাবেই 'হ্যাপিলি এনগেজড' থাকতে চান লিলি।

No comments:

Post a Comment

Post Top Ad