যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি থাকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি থাকে!




চারপেয়ে ভারী শরীরের কোন প্রাণী গাছে চড়ে বসেছে এমনটা কেবল কল্প কাহিনীতেই দেখা যায়। কিন্তুযিদি বলা হয় ছাগল গাছে উঠতে পারে, তাহলে? চমকে উঠলেন তো! এমন দৃশ্য দেখতে পাবেন মরক্কোতে। সেখানে একটি বিশেষ গাছে উঠে ছাগলের পাল। গাছগুলির উচ্চতা যত বেশি হোক না কেন ছাগল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে। চার পায়ে ব্যালেন্স করে এ ডাল থেকে ও ডালে অনায়াসে যে ভাবে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। সেই বিশেষ গাছের নাম আরগান। দক্ষিণ-পশ্চিম মরক্কোয় এই গাছ পাওয়া যায়। গাছটির সারা সারা গায়ে থাকে কাঁটা। অার এই গাছের ফল রসাল ও সুস্বাদু। সেই ফলের লোভেই নাকি ছাগলেরা গাছে উঠে যায়। জেনে নিন আরগান বা ‘ছাগল গাছ’ নিয়ে আরও কিছু তথ্য।
১। আরগান এক প্রকার গুল্ম জাতীয় গাছ। সাধাণত দক্ষিণ-পশ্চিম মরক্কোর সোয়াস ভ্যালিতে এই গাছ দেখা যায়।
২। এই গাছের ডিম্বাকার ফল কেবল রসালো, সুস্বাদুই নয়, পুষ্টিকরও।
৩। আরাগান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বক চর্চায় ব্যবহার হয়। বাণিজ্যিকভাবে আরগান তেল বিদেশে রপ্তানি করা হয়।
৪। মজার ব্যাপার হলো আরগান তেল প্রস্তুতেও এই সব ছাগলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বীজ সমেত পাকা ফল খেয়ে ফেলে ছাগল। কিন্তু বীজগুলি হজম না হওয়ায় মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।
৫। পশ্চিম আলজেরিয়ায়ও এই আরগান বা ‘ছাগল গাছে’ দেখতে পাওয়া যায়।

No comments:

Post a Comment

Post Top Ad