কলেজে ঘুষ না দেওয়ায় বেধড়ক মার ছাত্রকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

কলেজে ঘুষ না দেওয়ায় বেধড়ক মার ছাত্রকে!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: কুলতলী ডক্টর বি. আর. আম্বেদকর কলেজে প্রথম বর্ষের ছাত্র ঘুষ  দিতে না পারায় মারধরের অভিযোগ কলেজ ছাত্র ইউনিয়নের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ।
 মঙ্গলবার প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করতে যান প্রথমবর্ষের ছাত্র মনোরঞ্জন হালদার মার্কস কম থাকায় ১০০০০ টাকার দাবি করেন কলেজ ইউনিয়নের কয়েকজন সদস্য তারপরেও সে প্রিন্সিপাল ম্যাডামের কাছে কেন দেখা করেছে সেই কারণেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ কুলতলী থানা মৌখিক অভিযোগ দায়ের করেছে ওই ছাত্র ।

কূলতলী থানায় অভিযোগের পর  তাকে প্রাণনাশের হুমকি দেয় কলেজ ইউনিয়ন এর সদস্যরা। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র কেড়ে নেয়া হয় আতঙ্কের মধ্যে রয়েছে ওই ছাত্র।মঙ্গলবার মারধরের পর জামতলা হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁরপর দক্ষিণ বারাসত একটি বেসরকারি নার্সিংহোমে তার সিটি স্ক্যান করানো হয়।ইউনিয়ন এর হুমকি জেরে কার্যত গৃহবন্দী ওই কলেজ ছাত্র ।

No comments:

Post a Comment

Post Top Ad