দেনার দায়ে আত্মঘাতী ব্যবসায়ী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

দেনার দায়ে আত্মঘাতী ব্যবসায়ী



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: জয়নগরে দেনার দায়ে নিজের বাড়িতেই  আত্মহত্যা এক ব্যবসায়ীর। খবর পেয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে জয়নগর থানার পুলিশ ।

সূত্রের খবর, বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিল জয়নগর পৌরসভার ৭নং ওয়ার্ডের তিলিপাড়ার  বাসিন্দা । প্রসেনজিৎ সরকার স্ত্রী পুত্র নিয়ে থাকেন  । নিজের বাড়ীর সামনেই একটা মুদিখানা দোকান আছে তাঁর । সেই দোকান চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় দেনা করে ফেলে প্রসেনজিৎ , তারপর ব্যবসা ক্রমশ মন্দা যাওয়ায় দুশ্চিন্তায় পরে বছর ৪০ এর ঐ ব্যক্তি । পাওনাদারের টাকা কিভাবে মেটাবে , তা নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই কথা বলত । আজ সকালে অন্যান্য দিনের মত দোকানে যাওয়ার আগে বাথরুমে ঢুকে আর বেরোচ্ছেনা দেখে বাড়ীর লোকজন ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে গামছা গলায় লাগানো অবস্থায় তার মৃতদেহ বাথরুমে ঝুলছে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।পাশাপাশি কি কারনে প্রসেনজিৎ এর মৃত্যু হল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad