"হিন্দুত্বকে অক্ষত রাখতে প্রতি দম্পতির ৫ সন্তান রাখা উচিত" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

"হিন্দুত্বকে অক্ষত রাখতে প্রতি দম্পতির ৫ সন্তান রাখা উচিত"


হিন্দুত্বকে অক্ষত রাখতে প্রতি হিন্দু দম্পতির পাঁচজন করে সন্তান রাখা উচিত। এমনটাই মত উত্তরপ্রদেশের BJP বিধায়ক সুরেন্দ্র সিংয়ের। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ভারতে হিন্দুদের সংখ্যা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া উচিত।" আরও বলেন, "প্রত্যেক আধ্যাত্মিক নেতা চান প্রতি হিন্দু দম্পতির যেন পাঁচজন করে সন্তান থাকে। এতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে এবং হিন্দুত্ব অক্ষত থাকবে।"
তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এর আগেও বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সুরেন্দ্র সিং। গত মাসে বালিয়ার এই বিধায়ক বলেন, "ভগবান রাম চাইলেও ধর্ষণের ঘটনা বন্ধ করতে পারবেন না।"

সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটা যৌন হেনস্থার ঘটনাগুলির প্রসঙ্গে সুরেন্দ্র সিং বলেন, "এটা একটা প্রাকৃতিক দূষণ যা কাউকে ছুঁতে বাকি রাখেনি। এটা মানুষের দায়িত্ব যে অন্যদেরও নিজের পরিবারের লোকজন এবং নিজের বোনের মতো সম্মান দেওয়া। আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি মূল্যবোধ দিয়ে। সংবিধান দিয়ে নয়।"

No comments:

Post a Comment

Post Top Ad