মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার ফলতার বঙ্গনগরে রবিবার রাতে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হল গৃহবধূ ঝুলন মণ্ডল (৩৫) ।সামনেই ছিল তার দুই বছরের শিশু । বিয়ের কিছু দিনের মধ্যেই বাপেরবাড়ি চলে আসে ঝুলন । ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকতো । ঝুলনের স্বামী বাপন মণ্ডল বিষ্ণুপুরের একটি দোকানে কাজ করে । বাপনের পরিবার ওদের বিয়ে মেনে নেয়নি। তাই বাপের বাড়ি চলে আসতে হয় ঝুলনকে । ঘটনার দিন সন্ধ্যেয় ঝুলনের ছেলের কান্নার আওয়াজ শুনে ঝুলনের বাবা এসে দেখেন দরজা বন্ধ । অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে দেখে দু বছরের শিশুর সামনে আত্মঘাতী হয়েছে ঝুলন । দেহ উদ্ধার করে ফলতা থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য সোমবার মৃত দেহ ডায়মন্ড হারবার মর্গে পাঠায় পুলিশ । কেন আত্মঘাতী হল ঝুলন ! মৃত্যু নিয়ে রহস্য দানা পাকিয়েছে । তদন্তে নেমেছে ফলতা থানার পুলিশ ।

No comments:
Post a Comment