সোদপুর ব্রীজের মুখে মৃত্যু যুবকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

সোদপুর ব্রীজের মুখে মৃত্যু যুবকের




গৌরব দেবনাথ, উত্তর ২৪ পরগনা: সোদপুর স্টেশন রোডে সোদপুর ব্রীজে ওঠার মুখে পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। সুজিত ঘোষ (২৮)নামে ঐ যুবক এর বাড়ি সোদপুর মহাজাতিনগরে। সে যখন বাইক নিয়ে সোদপুর এর দিক থেকে মধ্যমগ্রামের দিকে যাওয়ার জন্য ব্রীজে উঠতে যাচ্ছিল সেই সময় পিছন দিক থেকে একটি বেপরোয়া লড়ি বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে গিয়ে আহত হয় ঐ যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক লড়ির চালক পলাতক লড়িটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad