প্যাচ আপঃ ফের হৃতিক ও সুজান বিয়ে করতে চলেছেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

প্যাচ আপঃ ফের হৃতিক ও সুজান বিয়ে করতে চলেছেন!

হৃতিক রোশন ও সুজান খান নাকি ফের মিটমাটের কথা ভাবছেন। দুই সন্তানের মুখ চেয়ে আবার বিয়ে করতে পারেন তারা। এক নামী সংবাদপত্র এমনটাই দাবি করেছে।

কঙ্গনা রানাওয়াত-হৃতিক রোশন বিতর্কেও সুজান পুরোপুরি সমর্থন করেন তার প্রাক্তন স্বামীকে, বুঝিয়ে দেন তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তার ওপর।১৩ বছরের দাম্পত্যে ইতি টেনে ২০১৪তে হৃতিক-সুজানের ডিভোর্স হয়ে যায়। কিন্তু তাদের সম্পর্ক তাতে ঘোলা হয়নি এতটুকু। উল্টে বহুবার তারা দুই ছেলেকে নিয়ে এক সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন, পার্টি, রেস্তোঁরাতেও দেখা গিয়েছে। তাদের এই পরিণতি ও ছাড়াছাড়ির পরেও বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত অবাক করেছে সকলকে।
এবার শোনা যাচ্ছে, ছেলেদের কথা ভেবে তারা আবার বিয়ে করে নিতে চলেছেন। এই মুহূর্তেও নাকি দুই ছেলে রেহান ও ঋধানকে নিয়ে ইউরোপে ছুটি কাটাচ্ছেন তারা। সেখান থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি।

No comments:

Post a Comment

Post Top Ad