মোদীর একাধিক বিয়ের প্রস্তাব! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

মোদীর একাধিক বিয়ের প্রস্তাব!

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসপাতালে আহত ১৯ বছর বয়সী রীতা মুডি নামে এক তরুণীকে অটোগ্রাফ দিয়েছিলেন । আর এ খবর প্রকাশ্যে আসতেই একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে এই তরুনীর।

কি লেখা ছিল সেই অটোগ্রাফে?মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় প্যান্ডেল ভেঙে পড়ায় আহতদের মধ্যে রীতা মুডিও ছিলেন৷ এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং মোদি তাদের দেখতে যান সেখানে৷ আর সেখানেই তিনি রীতাকে অটোগ্রাফ দেন। উল্লেখ্য, রীতাকে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ দেওয়ার সময়ের ছবি এতোটাই ভাইরাল হয়ে যায় যে গত ১০দিনের মধ্যে তার জন্য ২টি বিয়ের প্রস্তাব এসেছে৷ বাঁকুড়া ক্রিশ্চান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রীতা এখন যেন তাঁর রানিবাঁধ এলাকায় নিজের সলগোরা গ্রামেই সেলিব্রিটি৷ এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেত গিয়ে তিনি জানান, যখন প্রধানমন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে এসেছিলেন, তখন রীতা তাঁর কাছে অটোগ্রাফ চান৷ মোদিকে প্রথমে দ্বিধাগ্রস্ত দেখালেও পরে তিনি হেসে অটোগ্রাফ দিয়ে দেন বলে জানান রীতা৷
প্রধানমন্ত্রী রীতার উদ্দেশ্যে লিখেছিলেন, ‘রীতা মুডি তুমি সুখী থাকো, নরেন্দ্র মোদি’৷
রীতা জানান, হাসপাতালে তার বেডের পাশেই এক ব্যক্তি অটোগ্রাফের সেই কাগজটি এগিয়ে দিয়েছিলেন৷ সেই দিনের পরে তাঁর বাড়িতে লোকজনের আসা যাওয়া বেড়ে গিয়েছে যা যথেষ্ট বিড়ম্বনার কারণও হয়ে দাঁড়িয়েছে৷ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে ক্রমশই আরও পরিচিত হয়ে উঠছে এই একটা নাম৷ বিনা পণেই আসছে বিয়ের প্রস্তাব৷ যদিও রীতার এসব কিছুতে মন নেই৷ আরও অনেক পড়াশোনা করতে চান রানিবাঁধের রীতা মুডি৷

No comments:

Post a Comment

Post Top Ad