মিহিজাম থানার ধাঙ্গুড়ী গ্রামের কেশব চন্দ্র লায়েকের স্ত্রী ঝর্ণা লায়েককে সম্প্রতি অপারেশন করে বাঁ পা বাদ দিতে হয়েছে।ঝর্ণা লায়েক কে সমাজসেবী কুমারেশ মিশ্র একটি হুইল চেয়ার দান করলেন শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে।ঘটনার বিবরনে ঝর্ণা লায়েকের আঠার বছরের ছেলে তারক নাথ লায়েক জানায় তিন বছর আগে বাবা মার যাবার পর মায়ের বাঁ পা হঠাৎ ফুলতে শুরু করে স্থানীয় চিকিৎসক ফাইলেরিয়ার চিকিৎসা শুরু করে কিন্তু পা ফোলা বাড়তে থাকে শেষের দিকে মা হাঁটতে পারতো না।তিন মাস আগে আসানসোল জেলা হাসপাতালে ভর্তী করা হয়,এখানে ডাঃ নির্ঝর মাজি সব পরীক্ষার পর জানান পায়ে টিউমার হয়েছে এবং অপারেশন করে পা বাদ দিতে হবে।দেড় মাস আগে মায়ের বাঁ পা অপারেশন করে বাদ দিতে হয়।মায়ের পা বাদ হওয়াতে চলাফেরার অসুবিধার কথা স্থানীয় সমাজসেবক কুমারেশ মিশ্রকে জানালে তিনি একটা হুইল চেয়ার দেবার প্রতিশ্রুতি দেন।শুক্রবার ঝর্ণা লায়েকের ছুটির সময় কমারেশ মিশ্র হুইল চেয়ার দান করেন।

No comments:
Post a Comment