বিভাস লোধ, কলকাতাঃ আলিপুর ক্যাম্পাস পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কলেজের তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলেজে ভর্তি করে দেওয়ার তোলাবাজির টাকা নেওয়ায় গ্রেফতার হয়েছে তৃণমূল ছাত্র নেতা। জয়পুরিয়া কলেজের তৃণমূল ছাত্র নেতা তিতান সাহার হাত ধরেই শুরু হয়েছে কলেজ তোলাবাজি। এরপরই গ্রেফতার হয়েছে একের পর এক কলেজের তৃণমূল ছাত্র নেতারা। এমনটাই সূত্রের খবর। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বরদাস্ত করবেন না এইসব অরাজকতা, যতই তৃণমূল ছাত্র নেতা হোক না কেন.. অন্যায়ের শাস্তি পেতেই হবে। আইন সবার জন্য সমান। এমনই এক দৃশ্য দেখতে পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তিনি নিজে কলকাতার বিভিন্ন কলেজে হাজির হয়েছেন, পাশাপাশি কলেজে অধ্যক্ষের সঙ্গে কথাও বলেন এই বিষয়ে। শুক্রবার আলিপুর ক্যাম্পাসে মমতা বন্দ্যোপাধ্যায় যান পর্যবেক্ষণ করতে।

No comments:
Post a Comment