বেআইনি মদের ঠেকে হানা আবগাড়ির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

বেআইনি মদের ঠেকে হানা আবগাড়ির


স্নেহা চক্রবর্তী, বীরভূম: রামপুরহাট মহকুমা শাসকের নেতৃত্বে  প্রচুর পরিমাণে বেআইনি মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার করলো আবগাড়ি ও রামপুরহাট থানার পুলিশ । শনিবার সকালে বীরভূমের রামপুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কালীসারা পাড়া অশোক মণ্ডলের বাড়ীর গোডাউনে হানা দেয় পুলিশ । সেই গোডাউন থেকে মদ তৈরির জন্য প্রচুর পরিমাণে গুড় , বাখর সহ অনান্য উপকরণ উদ্ধার করে । এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে চোলাই মদ । এই ঘটনায় বেশ কয়েকজনকে তিন জনকে আটক করে পুলিশ ।এর  মূল পান্ডা পলাতক । রামপুরহাট থানার পুলিশ ও আবগারী দফতর ঘটনার  তদন্ত শুরু করেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad