বাদুড়িয়া ব্লকের পক্ষ থেকে বুধবার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতে পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় । বাদুড়িযা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নির্দেশে এলাকার প্রতিটি গ্রাম পঞ্চায়েত একযোগে এই স্বাস্থ্য সচেতনতার কাজে এগিয়ে এসেছে। ।
উল্লেখ্য, যদুরহাটি দক্ষিণ এর এই সেমিনার ব্লক হেল্থ সুপারভাইজার বাসুদেব কাবাসির বক্তব্য, পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ করতে আমাদের সকল কে এগিয়ে আসতে হবে । বুধবারের সেমিনারে বক্তব্য রাখেন ভি আর পি সংগঠনের মিজানুর রহমান । উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামীণ সম্পদ কর্মীরা, প্রধান, উপ প্রধান, সদস্য সদস্যাগন, পঞ্চায়েত সচিব অতীন বিশ্বাস, জিপি মেন্টর প্রবীর বাবু প্রমুখ ব্যক্তিত্ব । এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।

No comments:
Post a Comment