যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য গাইঘাটা থানা এলাকায়। জানা গিয়েছে, বড়া ঠাকুর নগর এলাকায় বিকাশ বিশ্বাস (২৮) নামে এক যুবকের তার বাড়ির পেছনের লম্বু গাছে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ দুপুর তিনটে নাগাদ ঘরের জানলা দিয়ে প্রথম দেখতে পায় ওই মৃত যুবকের মা৷
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় বিকাশ কলকাতায় শ্রমিকের কাজ করে , তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে কয়েক বছর হল আলাদা থাকে৷
বিকাশের পরিবারের বক্তব্য প্রতিবেশি রীনা দাস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কের সন্দেহে রীনার স্বামী শেখর দাস ও ছেলে বান্টি দাস বিকাশকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
থানায় বিকাশের পরিবারের তরফ থেকে রাতে অভিযোগের ভিত্তিতে শেখর দাস, রিনা দাস (৩২) ও মিনা দাস (৪৬) কে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।

No comments:
Post a Comment