আইপিএল ব্রেকিং: যৌনকর্মীকে ঘুষ দিয়েছেন আইপিএল চেয়ারম্যান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 July 2018

আইপিএল ব্রেকিং: যৌনকর্মীকে ঘুষ দিয়েছেন আইপিএল চেয়ারম্যান


বিপাকে পড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লা। জাতীয় দলে ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার পথ হিসেবে যৌনকর্মী ও টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

উত্তর প্রদেশের ক্রিকেটার রাহুল শর্মা এই অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন প্রদেশের ক্রিকেটারদের কাছ থেকে ‘টাকা ও অনুগ্রহ’ এই নীতিতে দলে জায়গা দেন রাজীব।

শুধু তাই নয়, মোহাম্মদ আকরাম সাইফি; যিনি কিনা রাজীবের হয়েই কাজ করেন তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে  দুর্নীতির। যুবাদের ঘরোয়া টুর্নামেন্টে তিনি জাল জন্মসনদ বিক্রি করেন বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেন, ‘যারা খুব সাধারণ পরিবার থেকে এসেছে, তাদেরকে রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে হয় দল ঘোষণার খবর পাওয়ার জন্য। কিন্তু দল জানার পর তাদের খালি হাতে ফিরতে হয়। আপনি দুই উইকেট নিলেন নাকি তিন উইকেট নিলেন এগুলো ব্যাপার না। আপনি নির্বাচকদের টাকা গাড়ি দিতে পারছেন কিনা এটা হলো ব্যাপার।’

একই প্রদেশের আরেক ক্রিকেটার বুপেন্দ্র সিং আরও বড় করে হাটে হাঁড়ি ভেঙেছেন। রাজীব শুক্লার সঙ্গে কাজ করা সাইফি নাকি তার কাছে দলে জায়গা দেওয়ার নাম করে দুই লাখ রুপি ঘুষ চান। অথচ তারই আরেক সতীর্থ রাহুলের কাছ থেকে আগেই তিনি পাঁচ লাখ রুপি ঘুষ নিয়ে রেখেছিলেন। সূত্র: ডেকান ক্রনিকল

No comments:

Post a Comment

Post Top Ad