চলতি বছরের আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন৷ তাঁর অবসরের খবর শুনে বিদায়ী শুভেচ্ছার পোস্টে উপছে পড়েছিল সোশ্যাল মিডিয়া৷ ক্রিকেট অনুরাগীরা তাঁকে কতটা ভালোবাসে পোস্টগুলিই সেকথা জানান দিয়েছিল৷ সেদিনের সেই হতাশ ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারে এই খবর৷
দেশের জার্সি তুলে রাখলেও আগামী কয়েক মরুশুমে আইপিএল খেলবেন প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স৷ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’৷
তবে ঠিক কতবছর আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে, সেবিষয়ে খোলসা করে কিছু জানাননি এবিডি৷ প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক জানিয়েছেন, ‘আগামী কয়েক বছর আইপিএলে খেলব৷ সেই সঙ্গে উঠতি ক্রিকেটারদের গাইড করতে চাই৷’ তবে এসব নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা এখনও করেননি প্রোটিয়া ডানহাতি৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ক্রিকেট লিগগুলিতে খেলার একাধিক প্রস্তাব পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷

No comments:
Post a Comment