দেশের জ্বালানি ব্যবস্থা নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করে ফেঁসে গেছেন ইন্দোনেশিয়ার এক ছাত্রী। দেশটির গণমাধ্যম জানিয়েছে ফ্লোরেন্স সিহোমবিং নামের ওই ছাত্রীর ৬ বছরের জেল হতে পারে।
আইন নিয়ে পড়াশোনা করা ওই ছাত্রীকে গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।
জাকার্তার যোগিয়া নামের একটি স্থানে পেট্রোল পাম্পে স্কুটিতে তেল ভরতে যান ফ্লোরেন্স। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে বেশি দাম দিয়ে তাকে তেল নিতে হয়। পেট্রোল পাম্পের অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে তিনি অস্বীকৃতি জানান। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেশি দাম দিয়ে তেল নিতে বাধ্য হন।
এরপর সামাজিক যোগাযোগের একটি সাইটে তিনি স্ট্যাটাস দেন, ‘যোগিয়া যায়গাটা ফকির, গোমূর্খ, অসভ্য। জাকার্তা এবং বান্দুংয়ের বন্ধুরা তোমরা এখানে থেকো না।’
এরপর এই পোস্ট এর একটি স্ক্রিনশট ভাইরাল হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ে।
ইন্দোনেশিয়া সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বেশ বিপাকে আছে। গত মাসে মূল্য কমাতে সরকার ভর্তুকিও দিয়েছে। এই অবস্থার ভেতর জ্বালানি তেল নিয়ে এমন মন্তব্য করাই কাল হয়েছে ফ্লোরেন্স’র।

No comments:
Post a Comment