মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সরকারী হাসপাতালের এক কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ খাইয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের নাথ পাড়ায়। মৃতের নাম বাদল দেবনাথ(৫৯)। তিনু সোনারপুর জীবন নাথ নামে একজন বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। জীবনের রাস্তার ধারে একটি কাঠের দোকান আছে। অভিযোগ এই কাঠের দোকানে জোর করে মদ্যপান করানো হয় বাদলকে। কাঠের দোকানের পিছন দিকের একটি জলাশয় থেকে সোমবার দুপুরবেলায় উদ্ধার হয় তার দেহ। ঘাড়ে মাথায় গলায় আঘাতের চিহ্ন রয়েছে। যে জলাশয় থেকে তার দেহ পাওয়া গিয়েছে সেখানে হাঁটু অবধিও জল নেই। এই ঘটনায় অভিযোগের তীর জীবন নাথ ছাড়াও শিবু, তপন, কাকা নামে মোট চার ব্যাক্তির বিরুদ্ধে। এরা সকলেই পলাতক। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment