সমুদ্রের উত্তালে ঘরছাড়া বহু গ্রামবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

সমুদ্রের উত্তালে ঘরছাড়া বহু গ্রামবাসী



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলায় মন্দারমনি দীঘা শংকরপুর তাজপুর ব্যাপক জলোচ্ছাস। তাজপুর বাঁধ ভেঙ্গে জল ঢুকলো গ্রামে। পাঁচটি গ্রাম প্লাবিত বহু মানুষ ঘরছাড়া।
পাশাপাশি ভরা কোটালে জলোচ্ছাস ও সমুদ্র বাধ ভেঙ্গে প্লাবিত কয়েকটি গ্রাম।রবিবারের পর আজও সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙ্গে গেল সমুদ্র বাঁধ। এর ফলে প্লাবিত হল সমুদ্র উপকূল এলাকা। জলের তলায় শঙ্করপুর,চাঁদপুর,মন্দারমনি সহ বেশ কিছু গ্রাম। ভরা কেটালে ৮-১০ মিটার জলের ঢেউ বাঁধ টপকে জল ঢুকতে থাকে গ্রামে,বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙ্গে যায়। জেলা পরিষদের সদস্য দেবব্রত দাস এলাকায় পরির্দশনে যান,এলকায় ক্ষোবের সঞ্চার হয়। এলাবাসির অভিযোগ, প্রতিবছর সঠিক কাজ না হওয়ায় জলে প্লাবিত হয়। বেশ কিছু গ্রামবাসিকে সরিয়ে নেয় প্রশাসন। বিরোধীদের অভিযোগ, বর্ষা এলেই কাজ শুরু হয় যাতে শাসক দলের পকটে টাকা ঢুকতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad