মহিলার গোপনাঙ্গে মাদক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

মহিলার গোপনাঙ্গে মাদক!



গোপনাঙ্গে মাদক লুকিয়ে তা পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই অভিযোগে মঙ্গলবার এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার নাম ডেভিড ব্লেসিং (৩০)। সে নাইজেরিয়ার বাসিন্দা। প্রাথমিকভাবে তাঁর কাছ থেকে ১২ গ্রাম কোকেন এবং ২০টি LSD ব্লট মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গোপনাঙ্গ থেকে মাদক বের করে আনার জন্য তাঁকে চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারকোটিক কন্ট্রোল বুরো এবং CISF সূত্রে জানা গেছে, ওই মহিলা ডেট এয়ারওয়েজ়ের বিমানে মুম্বই থেকে কলকাতা আসে। কলকাতা বিমানবন্দরে নামতেই তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় নারকোটিক কন্ট্রোল বুরোর আধিকারিকদের। এরপর তাকে আটক করা হয়। নারকোটিক কন্ট্রোল বুরোর আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। অবশেষে তার কাছ থেকে মাদক বাজেয়াপ্ত করা হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad