রাগে অটোতে শিশুকে আছাড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

রাগে অটোতে শিশুকে আছাড়!



নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে তিনবছরের সন্তানকে অটোতে আছাড় মারল এক ব্যক্তি।সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। শিবা গোড় নামের বছর চল্লিশের ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে শিবার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে শিবা গোড় ছেলেকে অটোতে আছাড় মারছে। এরপরই ওই শিশু কাঁদতে শুরু করে। অটোতে আছাড় খেয়ে মাটিতে পড়ে যায় বাচ্চাটি। এরপর তাকে মাটি থেকে হাতে তুলে নেয় শিবা। শিশুর মা স্বামীর হাত থেকে ছেলেকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু, শিবা ছেলেকে ছাড়তে নারাজ। ঘটনাস্থানে দুজন পুলিশকর্মীকেও দেখা গেছে। তারাও শিশুকে তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য বলছে শিবাকে। যদিও কোনও কথা কানে তুলছে না শিবা।
পুলিশ আধিকারিক পি শ্রীনিবাস জানান, আহত শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখন বিপন্মুক্ত। তিনি আরও বলেন, “শিশুটির মা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হননি। সেকারণে, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছি। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।” 

No comments:

Post a Comment

Post Top Ad