পুলিশের পরিবর্তে পুলিশ চাকরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

পুলিশের পরিবর্তে পুলিশ চাকরি



স্নেহা চক্রবর্তী,বীরভূম: পুলিশের পরিবর্তে পুলিশ চাকরি।এমনটাই দাবী মৃত পুলিশ কর্মীর পরিবারের। বীরভূমের সদাইপুর থানার এক পুলিশ কর্মী ভূতনাথ পাত্র রাতে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ডিউটিতে কর্মরত অবস্থায় লরির ধাক্কায় মৃত্যু হয় ।

উল্লেখ্য, ঘটনার প্রায় আট বছর পার হলেও এখনও কোনও সাহায্য মেলেনি মৃত ওই পুলিশ কর্মীর পরিবারের।এমনকি কর্মরত অবস্থায় দুর্ঘটনা মৃত্যুর কারনে তার ছেলেকেও চাকরি দেয়নি সরকার । সাহায্য ও চাকরির দাবিতে বিভিন্ন দফতরের ঘোরাঘুরি করেও মেলেনি সাহায্য। বুধবার সন্তান দের নিয়ে মৃতের স্ত্রী পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, আগামী ১০দিনের মধ্যে যদি কোন সুরাহা না হয় তাহলে আগামী দিনে পুলিশ সুপারের দফতরের সামনে সন্তানদের নিয়ে তিনি অনশনে বসবেন।

No comments:

Post a Comment

Post Top Ad