প্রেমিক ধর্মীয় পরিচয় গোপন করেছিল। সেটা জানতে পেরে প্রেমিকের সঙ্গে
সম্পর্ক বিচ্ছিন্ন করে ছিল প্রেমিকা। যার জেরে প্রমিকার বাড়িতে ঢুকে প্রেমীকাকে
খুন করল প্রেমিক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগর ফরাসী
পাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। বাড়ি কোন্নগর ফরাসী
পাড়াতেই।
পুলিশ ও স্থানীয় সুত্রে
জানা গিয়েছে, শুভলগ্নার সাথে
বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর ফরাসী পাড়ারই বাসিন্দা সেখ সুলতানের। এরপর তাঁদের
রেজিস্ট্রি হয়ে গিয়েছিল বলে খবর। অভিযোগ, সুলতান তার ধর্মীয় পরিচয় গোপন রেখেছিল।
পরে সেটা জানতে পেরে শুভলগ্নার পরিবার। এই ঘটনায় তাঁদের বিয়ে ভেঙে দেয়। অভিযোগ, এর
জেরেই সুলতান এদিন রাতে শুভলগ্নার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে। মেয়েকে
বাঁচাতে গিয়ে বাবা তুষার চক্রবর্তী ও মা শুভ্রা চক্রবর্তী গুরুতর জখম হয়ে বর্তমানে
উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মাথায় বন্দুকের বাঁট দিয়ে
আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় সুলতানকে উত্তপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে।

No comments:
Post a Comment