মাত্র ২৩ বছরের ফিওনা অ্যান্ডারসন কেন তাঁর প্রিয় তিন সন্তান লেভিনা(৩), অ্যাডি(২) ও কিডেনকে(১১ মাস) খুন করে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন, তা নিয়েই এখন তোলপাড় লন্ডন। আত্মহত্যার ধরণ ধন্দে ফেলেছে পুলিশকে। লাফ দেওয়ার আগে প্রত্যেক সন্তানের শরীরের ‘আই লাভ ইউ’ লিখে দিয়েছিলেন ফিওনা। তাঁর গর্ভেও ছিল মাত্র ২ মাসের এক সন্তান।
ডেইলি মেল সূত্রে খবর, অর্থাভাবে নিজের সন্তানদের ঠিকমত খেতে দিতে পারতেন না ফিওনা। গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আরও একটি সূত্র। আত্মহত্যার মাত্র দু’ঘণ্টা আগে ফিওনাকে দেখা গিয়েছে তাঁর প্রাক্তন প্রেমিকের হোটেলের সামনে। গোয়েন্দাদের সন্দেহ, নিজের প্রাক্তন প্রেমিককে অন্য একটি মেয়ের সঙ্গে সুখে থাকতে দেখাটা সহ্য করতে পারেননি ফিওনা। সম্ভবত সেই আক্রোশই মিটিয়েছেন নিজের সন্তানদের প্রতি। পরে অনুতাপে নিজেও আত্মহত্যা করেছেন।

No comments:
Post a Comment