১৪ বছরের ছেলে হাসানের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল ২২ বছরের মেয়ে খাদিজার। কিন্তু ২ বছর আগে তার ইচ্ছের বিরুদ্ধে এক প্রবাসীর সঙ্গে বিয়ে দেন খাদিজার বাবা। কিন্তু বিয়ের পরও তাদের প্রেম-ভালোবাসার কোনো ঘাটতি ছিলো না।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। হাসান উপজেলার কবিরাজ হোসেন মিয়ার পুত্র। খাদিজার বাবা রুপসদী দক্ষিণ বাজারের দিনমজুর সফর আলী।সম্প্রতি খাদিজা-হাসানের আগের তোলা প্রেমের ছবি ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে গোটা উপজেলায় শোরগোল পড়ে যায়। তখন বাধ্য হয়ে খাদিজার বাবা থানায় অভিযোগ করেন। পুলিশ আসে।এলাকাবাসীর অনুরোধে হাসানকে শর্ত দিয়ে ছেড়ে দেয় পুলিশ। শেষে তাদের বিয়ে হয়। প্রেমিক হাসানকে বিয়ের আগে খাদিজা তার আগের স্বামীকে ডিভোর্স দেয়।
বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, খাদিজার বাবা সফর আলী লিখিত অভিযোগ করলে পুলিশ হাসানকে গ্রেপ্তার করে। পরে এলাকারবাসীর সমঝোতার ভিত্তিতে তাকে ছেড়ে দেয়া হয়।
গেল ১৮ জুলাই খাাদিজা-হাসানের বিয়ে হয়। এই নতুন দম্পতি বলেন, ‘এলাকাবাসী আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আমরা যেন সুখী হই।’
No comments:
Post a Comment