জমি বিবাদ! জখম ২ মহিলা সহ ৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

জমি বিবাদ! জখম ২ মহিলা সহ ৪


অর্ক রায়, মালদা: জমির দখল নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় মহিলা সহ গুরুতর জখম হল চার জন। প্রাথমিক চিকিৎসার পর দুই মহিলা ছাড়া পেলেও আশঙ্খাজনক অবস্থায় দুই জন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার রাতে মালদহ জেলার রতুয়া থানার চাঁদমনি পঞ্চায়েতের চরকি গ্রামে। ঘটনায় রতুয়া থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ।
পরিবার পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম দুই ব্যাক্তির নাম একরামূল হক ও খোসবুর রহমান এবং জখম মহিলার নাম হুমেরা বিবি ও তার মেয়ে তানজিরা খাতুন। একরামূল হকের মাথায় গুরুতর চোট রয়েছে।


 জানা গিয়েছে, একরামূল হক ও তার দাদা সেতাবুদ্দিন শেখের মধ্যে সাত কাঠা চাষের জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। শনিবার বিকেলে বাকী জমির সঙ্গে নিজের দখলে থাকা বিতর্কিত সাত কাঠা জমি চাষ করে দেয় একরামূল হক।অভিযোগ বিষয়টি জানতে পেরে সেতাবুদ্দিন তার দলবল নিয়ে মাঠে হাজির হয়। পথে একরামূলকে পেয়ে লাঠি সোটা দিয়ে ব্যাপক মারধোর করে। তাকে বাঁচাতে এসে গুরুতর জখম হয় স্ত্রী ও মেয়ে সহ আর এক ভাই খোসবুর রহমান। অভিযুক্তরা পালিয়ে গেলে স্থানীয়রা জখম চার জনকে উদ্ধার করে স্থানীয় সামসী গ্রামীন হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মা ও মেয়েকে ছেড়ে দেয়। আঘাত গুরুতর থাকায় বাকী দুই জনকে মালদা মেডিকেলে রেফার করে। ঘটনায় সেতাবুদ্দিন শেখ,সাহিদুর শেখ ও এনামূল সহ সাত জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তদের পরিবার। অভিযোগের ভিত্তিত্বে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad