অর্ক রায়, মালদা: ধূমপানমুক্ত এলাকা হতে চলেছে ইংরেজবাজার পৌরসভা এলাকা। শুক্রবার মালদা ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে ধূমপান কে নিয়ে একটি সচেতন শিবির হয়ে গেল পৌরভবনে। উপস্থিত ছিলেন উপ পৌর পিতা দুলাল সরকার সহ কলকাতা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা সহ পৌরসভার অধিকারীরা।
মালদা পৌরসভা এলাকায় মুক্ত জায়গায় আর ধূমপান করা যাবে না পূর্বে এ আইন থাকলেও তেমনভাবে মানা হতো না। এখন থেকে ধূমপানের উপর যে সমস্ত নিষেধাজ্ঞা আছে তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। প্রকাশ্য জায়গায় ধূমপান করলে মোটা টাকা জরিমানাও দিতে হবে।
ইতিমধ্যেই এ অভিযান চালানোর জন্য একটি দল তৈরি করা হচ্ছে, পৌরসভার অধিকারীদেরকে নিয়ে। শহরের প্রকাশ্য জায়গায়, বিভিন্ন মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়িতে ধূমপান করা যাবে না। পুরসভা এলাকাজুড়ে পোস্টার-ব্যানার সাধারণ মানুষকে সচেতন করার প্রোগ্রাম শুরু হবে । কেবলমাত্র পৌরসভার নির্দিষ্ট চিহ্নিত করা জায়গাতেই কেবলমাত্র ধূমপান করা যাবে।

No comments:
Post a Comment