বিভাস লোধ, কলকাতা : কলকাতার কলেজ গুলিতে ভর্তির জন্য টাকা নেওয়া চক্রে একের পর এক তৃণমূল ছাত্র নেতা গ্রেফতার হচ্ছে।সোমবার জয়পুরিয়া কলেজের তৃণমূল ছাত্র নেতা তিতান সাহা গ্রেফতার হন।এরই দৃশ্য দেখতে কলেজে স্বয়ং হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অরাজকতা রুখতে আর ভরসা করা যাচ্ছে না এডুকেশন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।ফলে টাকার পরিবর্তে ছাত্র ছাত্রীদের থেকে নেওয়া টাকা আটকাতে কলকাতার আশুতোষ কলেজে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, টাকার বিনিময়ে কলেজে ভর্তি রুখতে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পুলিশি নজরদারি বাড়িয়ে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের হয়রানি রোখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সোমবার থেকে কলেজে কলেজে পুলিশ পিকেট বসানোরও নির্দেশ দেন তিনি। কারোর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।
তবে শুধু কলকাতা নয়, জেলার পুলিশ সুপারদের কাছেও একই মর্মে নির্দেশিকা পাঠানো হচ্ছে। যেসব কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে পুলিশ পিকেট বসিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকেও কলেজগুলিতে ভর্তির সময় টাকা নেওয়ার প্রসঙ্গটি ওঠে। সেসময় দলের ছাত্র সংগঠনের সদস্যদের সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও একাধিক কলেজ থেকে এধরনের অভিযোগ আসায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাই এবার রাজনীতির রং না দেখে প্রশাসনিকভাবে ওই অসাধু নেতাদের কড়া হাতে দমনের সিদ্ধান্ত তাঁর।


No comments:
Post a Comment