নিখোঁজ কিশোরীর দেহ শঙ্করপুরের সমুদ্রে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

নিখোঁজ কিশোরীর দেহ শঙ্করপুরের সমুদ্রে




চাঁদনী: পরিবারের সঙ্গে দিঘা বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হল এক কিশোরী।রৌশন খাতুন(৯) নামের ওই কিশোরীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আনন্দপুর থানার গুলসন কলোনিতে। রবিবার সন্ধ্যায় বাবা আবু উমর সহ পরিবারের লোকেদের সঙ্গে নিউ দিঘার মেরিনা ঘাটে বসেছিল রৌশনও। সমুদ্রের পাড়ে বসে অন্য মনস্ক হয়ে পড়েছিলেন পরিবারের লোকেরা। সেই ফাঁকেই নিখোঁজ হয়ে যায় রৌশন।খুঁজে না পেয়ে রাতে থানায় নিখোঁজ ডায়েরি জমা করেন পরিবারের লোকেরা। রাতভর তল্লাশি চালিয়ে পুলিশও খোঁজ পায়নি তার। সোমবার কিছুক্ষন আগে শঙ্করপুরের সমুদ্রে একটি মৃতদেহ দেখা গেছে। পুলিশের সন্দেহ মৃতদেহটি ওই কিশোরীর।

No comments:

Post a Comment

Post Top Ad