আকাশে হট এয়ার বেলুনে বিয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

আকাশে হট এয়ার বেলুনে বিয়ে!


স্কাইডাইভিং প্রেমী এক প্রেমিক যুগল সম্প্রতি হট এয়ার বেলুনে চড়ে আকাশে উঠে বিয়ে করেছেন। এরপর তারা দুজনেই সেই বেলুন থেকে স্কাইডাইভ করেছেন।বর প্যাটরিক রাসেল (৩৮), কনে মেলানি ইলেমস্কি (৩৬) ঠিক করেন তাদের স্কাইডাইভিং এর প্রতি যে ভালবাসা সেটাকে এক অন্যমাত্রায় স্মরণীয় করে রাখবেন তারা৷ আর এই অভাবনীয় বিয়ে হয়েছিল একটি হট এয়ার বেলুনে যেখানে ১০ জনের বেশি মানুষ থাকা যায়না৷

সম্প্রতি নিউ ইয়র্কের একটি স্কাইডাইভিং সেন্টারে এই প্রেমিক যুগল বিয়ে করেন। সাধারণ বা দুর্বল হৃদয়ের মানুষ এরকম বিয়ের কথা চিন্তা করতেও ভয় পায়।

মেলানি একজন স্কাইডাইভিং একাডেমিক উপদেষ্টা। তিনি তাঁর বিয়ের ড্রেস কেনেন একটি অনলাইন শপিং সাইট থেকে, যে ড্রেস বিয়ে এবং স্কাইডাইভিং এর জন্যে একদম মানানসই৷ বিয়ের নিয়মকানুন মানার পর ছিল আসল রোমাঞ্চের শুরু। সেই হট এয়ার বেলুনেই সারা হল এনগেজমেন্ট রিং পড়ানোর উৎসব। তারপর বাইবেলের পাঠ শুনে নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নেন তারা।
সেই অসাধারণ মুহূর্তকে আরও সুন্দর করেছিল মেলানির ভাই এন্ডরিউ তার গিটারের স্ট্রিঙে। সব শেষে রেডি টু জাম্প স্কাইডাইভিং এর ড্রেসে রাসেল বিয়ে সম্পন্ন হতেই হেলমেটে ক্যামেরা নিয়ে সেই বেলুন থেকে দুজনে হাত ধরে জাস্ট একটা জাম্প দিলেন। তারপর সেই ভালবাসার স্কাইডাইভিং-এর অনুভূতি আরও যেন গভীর হয়ে ওঠে। সিনেমার মতো শুনতে বা দেখতে লাগলেও এই অসাধারণ বিয়ের গল্পটা একেবারেই সত্যি করেছে প্যাটরিক এবং মেলানি৷

No comments:

Post a Comment

Post Top Ad