গার্লফ্রেন্ড রোমান্সে রোনাল্ডো! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

গার্লফ্রেন্ড রোমান্সে রোনাল্ডো!


গ্রীষ্ম বিরতির সর্বোত্তম ব্যবহারটাই যেন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কদিন পর ইতালিতে নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে শুরু হবে তার নতুন জীবন। তার আগে গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ফুরফুরে সময় কাটাচ্ছেন পর্তুগিজ যুবরাজ।

রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনাল্ডো। ছুটির দিনে তাকে দেখা গেল গার্লফ্রেন্ড জর্জিনার সঙ্গে মধুর কিছু সময় কাটাতে। বিশ্বকাপের পর খেলা থেকে বিরতির সময়টা প্রিয়জনের সান্নিধ্যে বেশ উপভোগ করছেন 'সিআরসেভেন'।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই সুন্দর মূহুর্তের ছবিও পোস্ট করেছেন রোনালদো। নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে ঝলমলে রোদের মধ্যে দাঁড়িয়ে তোলা একটি ছবি দিয়ে সাবেক রিয়াল তারকা লিখেছেন, 'ভালোবাসার মানুষের সঙ্গে ছুটির দিন।'

রিয়ালের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কচ্ছেদ করে ইতালিতে আসা রোনালদোকে জুভেন্টাসের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। আগামী ১৮-১৯ আগস্টে সিরিআ জায়ান্ট চিয়েভোর বিপক্ষে মাঠে নামবেন পর্তুগিজ তারকা।

No comments:

Post a Comment

Post Top Ad