ছবিঃ বিভাস লোধ
দাবী পূর্ণ হওয়ায়,অনশন উঠল পড়ুয়াদের।এরপর অনশন শেষে সেলিব্রেশন মেডিক্যাল ছাত্র-ছাত্রী,ডাক্তারদের।সোমবার থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন চিকিৎসক কুণাল সাহা ও তৃপ্তি দাস। আজ এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। উচ্চ আদালত বলেছে, ব্যালট পেপারে বাকি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে চিকিৎসক কুণাল সাহা ও তৃপ্তি দাসের নাম ছাপাতে হবে। যদি ওই দু'জনের নাম ছাড়া ব্যালট পেপার পাঠানো হয়ে থাকে তবে তা অবৈধ।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কুণাল সাহা ও তৃপ্তি দাস। কিন্তু তাঁদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছিল। কারণ দেখানো হয়েছিল, মনোনয়নপত্রে ঠিক সেভাবেই নাম লিখতে হবে যেভাবে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তাঁদের নাম রয়েছে। সার্টিফিকেটে চিকিৎসকদের প্রথমে পদবি ও পরে নাম লেখা থাকে। কিন্তু মনোনয়নপত্রে ওই দুই চিকিৎসক আগে নাম এবং পরে পদবি লিখেছিলেন। এছাড়া কুণাল সাহার ক্ষেত্রে বলা হয়েছিল, তিনি অ্যামেরিকা থেকে মনোনয়নপত্রে তাঁর সই স্ক্যান করে পাঠিয়েছিলেন। কিন্তু কাউন্সিলের তরফে বলা হয়েছিল, স্ক্যান করা সই গ্রহণ হবে না।

No comments:
Post a Comment