১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে আত্মপ্রকাশ হলেও ‘তেজাব’ (১৯৮৮) ছবির ‘এক দো তিন’ গানেই আসমুদ্র হিমাচলের হৃদস্পন্দন হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত। সেই থেকেই তিনি ভারতের যুব-হৃদয়ের সম্রাজ্ঞী। সকলের স্বপ্নের ‘অধরা মাধুরী’ই কি না প্রত্যাখ্যাত হয়েছিলেন এক তারকা গায়কের দ্বারা!
আশ্চর্যের বিষয় হল, সুরেশ নাকচ করে দিয়েছিলেন মাধুরীকে বিয়ের প্রস্তাব! জানিয়েছিলেন, মেয়ে বড্ড রোগা। স্বাভাবিক ভাবেই ঘটনায় বেশ মনঃক্ষুণ্ণ হন মাধুরীর বাবা।
ক্রমে মাধুরী হয়ে ওঠেন বলিউডের নতুন সেনসেশন। পরে ১৯৯৯ সালে শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। নিঃসন্দেহে সুরেশের সঙ্গে বিয়ে হলে হয়তো আমরা আজকের মাধুরীকে পেতাম না। ভাগ্যিস, সুরেশের পছন্দ হয়নি মাধুরীকে!

No comments:
Post a Comment