২১শে জুলাই কর্মসূচি সভা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

২১শে জুলাই কর্মসূচি সভা!




চাঁদনী, পূর্বমেদিনীপুর :তৃণমূলের বর্ধিত সভার মধ্য দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সেরে নিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কর্মীরা । রবিবার বিকেলে তমলুকের সুবর্ন জয়ন্তী ভবনে জেলার ২৫ টি ব্লকের দলিয় প্রতিনিধিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, জেলার দলিয় সভাপতি , সাংসদ শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিধায়ক সুকুমার দে, রণজিৎ মন্ডল, ফিরোজা বিবি,সংগ্রাম দোলাই সহ অন্যান্যরা। এদিন সুব্রতবাবু বলেন, দলকে গড়ে তুলতে অনেকেই শহীদ হয়েছিলেন। তাদের শ্রদ্ধা জানাতেই প্রতিবছর ২১ জুলাই শহীদ স্মরন সভার আয়োজন করা হয়েছে। সেই সভা থেকে আগামী লোকসভার প্রস্তুতি ঘোষনা করা হবে। তাই সকলকে ২১ জুলাই সভায় যোগদান করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad