অবৈধ ভাবে বালি তোলার প্রতিবাদ! বিক্ষোভ এলাকাবাসীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

অবৈধ ভাবে বালি তোলার প্রতিবাদ! বিক্ষোভ এলাকাবাসীর



আসানসোল :বৈধ ঘাটে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হিজড়া গ্রাম পঞ্চায়েতের বিলকুল্টী গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে থেকে বালি তুলা যন্ত্র ,ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রদের একাংশ। স্থানীয়দের অভিযোগ নদীর তীরবর্তী গ্রাম হওয়া সত্ত্বেও ঘর তৈরির জন্য বা গৃহস্থের কাজের জন্য এক গাড়ী বালি তুললে পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। অনেককে মিথ্যা কেস্ দেওয়া হচ্ছে ।কিন্তু সরকারি লিজপ্রাপ্ত বিকল্প ট্রেডার্স private limited অবৈধভাবে বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে ।জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় গড়াই শিশির বাউরি , তাপস বাউড়ি ,রাজিব গড়াই জানান সরকারি নিয়ম অনুযায়ী বছরের ৯ মাস বালি তোলার অনুমতি থাকে লিজ হোল্ডারদের।কিন্তু বর্ষার সময় তিন মাস বালি তোলার কোন অনুমতি থাকে না ।এর ফলে কোন চালানো দেওয়া যায় না। এই সংস্থাটি গত কয়েকদিন ধরে কোনরকম চালান ছাড়াই মেশিন দিয়ে বালি উঠিয়ে দেদার পাচার করছিল ।এই বিষয়টি বেশ কয়েকবার কোম্পানির লোক কে জানানো হয়েছে কিন্তু তারা কোন কর্ণপাত করেননি। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীর একাংশ রবিবার মেশিনসহ কাজটি আটকে দেয়।পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। এই বিষয় নিয়ে জামুরিয়া ভিডিও এবং bl&ro কাজ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad