‘অভিনয়ে সুযোগ পেতে ছেলেরাও বিছানায় যায়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

‘অভিনয়ে সুযোগ পেতে ছেলেরাও বিছানায় যায়’


বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যারা কাজ পেতে তাদের যৌনতা ব্যবহার করে থাকেন। কাজ পেতে তারা প্রয়োজনে বিছানায় চলে যান বলে মন্তব্য করেছেন ভারতের ‘ডেইলি সোপ কুইন’ একতা কাপুর।সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন একতা কাপুর। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবলমাত্র কেউ ইন্ডাস্ট্রিতে ভাল জায়গায় রয়েছে বলেই কাউকে দোষারোপ করা উচিত নয়। অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন।
ডেইলি সোপ কুইন যোগ করেন, এই ঘটনা হার্ভে ওযয়েনস্টেইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। বলিউডে এমন অনেক পরিচালক বা প্রযোজক আছেন যারা অনেকেই এই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছেন তারা স্বেচ্ছায় নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন কেবলমাত্র কাজ পাওয়ার আশায়।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে শিকারিকে ক্ষমতার উপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটা সর্বদা সত্য নয় যে, যার ক্ষমতা নেই তারাই একমাত্র এই ঘটনার শিকার হয়ে থাকেন।

No comments:

Post a Comment

Post Top Ad