ক্যারিয়ারের জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন মল্লিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

ক্যারিয়ারের জন্য বাড়ি থেকে পালিয়েছিলেন মল্লিকা


মল্লিকা শেরাওয়াত। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘খোয়াইশ’ ছবিতে হিরোকে এক ডজনেরও বেশি চুমু খেয়েই যেন বিখ্যত হয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার আগে একটি ছবিতে ছোট্ট এক চরিত্রে দেখা গিয়েছিল সব সময় বিতর্কের কেন্দ্রে থাকা এই নায়িকাকে।তবে তিনি বলিউডে প্রতিষ্ঠা পান ২০০৪ সালের ‘মার্ডার’ ছবির সূত্রে। নবাগত ইমরান হাশমি ও অসমিত পাটেলের সঙ্গে অভিনয় করে আর পেছনে তাকাতে হয়নি মল্লিকাকে। কিন্তু, বিতর্ক তাঁর পেছন ছাড়েনি কখনও। সে প্রথম ছবির চুমুর কল্যাণেই হোক বা তাঁর ব্যক্তিগত জীবন।
নিজেকে মল্লিকা শেরাওয়াত বলে পরিচয় দিলেও, পরবর্তীকালে জানা যায় যে তাঁর আসল নাম রিমা লাম্বা। অভিনয়ে কেরিয়ার তৈরি করতে চাইলেও, নিজ পরিবারের বেশ অপত্তি ছিল। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন মল্লিকা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গিয়েছে, সম্প্রতি নির্ভয়া কাণ্ডের রায় নিয়ে মুখ খুলেছেন মল্লিকা। আর তা বলতে গিয়েই তার বক্তব্যে উঠে আসে ‘উইমেন এম্পাওয়ারমেন্ট’-এর কথা। বলেছেন নিজের জীবনযুদ্ধের কথাও।
হরিয়ানার হিসার জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে মল্লিকা। কী ভাবে তাঁর পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে হয়ে উঠেছেন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি- একটি ট্যুইটেও সেই কথা লিখেছেন অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad