রোনাল্ডোকে টপকে মেসি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

রোনাল্ডোকে টপকে মেসি!

২০১৭ সালের আয়ে রোনালদোকে পেছনে ফেলে একধাপ এগিয়ে গেছেন লেওনেল মেসি। স্প্যানিশ প্রচারমাধ্যম ‘মার্কা’য় সম্প্রতি একটি পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। ফোর্বস ম্যাগাজিনের বিচারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ২০১৭ সালে মোট আয় করেছেন ১১১ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ টাকায় প্রায় এক হাজার কোটি টাকা। আর মেসির চেয়ে প্রায় আড়াই কোটি টাকা কম (১০৮ মিলিয়ন মার্কিন ডলার) আয় হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
অ্যাডিডাস, গ্যাটোরডে, পেপসি, ওরিদু, হুয়েই, হকার্সের মতো বহুজাতিক সংস্থাগুলির এনডোর্স করে বিশাল পরিমাণ অর্থ আয় করেছেন লিওনেল মেসি।
অন্যদিকে, রোনাল্ডোর সঙ্গে চুক্তি ছিল নাইকে, হার্বালাইফ, ইএ স্পোর্টস, আমেরিকান টুইস্টার এবং নিজস্ব ব্র্যান্ড ‘সিআর সেভেন’-এর হোটেল চেন এবং সুগন্ধী প্রসাধনী দ্রব্যের। এর সঙ্গে তো ছিলই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের কয়েকশো কোটি টাকার পারিশ্রমিক।
গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। চুক্তিতে বার্ষিক বেতন বাড়ানো হয়েছে ৮০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে জুভেন্তাসের পক্ষ থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেয়া হচ্ছে বছরে ২৬.৬ মিলিয়ন ইউরো।

No comments:

Post a Comment

Post Top Ad