মিমি কি তাহলে রাজকে মিস করছে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

মিমি কি তাহলে রাজকে মিস করছে?


মুখ খুললেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এতোদিন পড়ে তিনি প্রকাশ্যে বললেন ‘তোমাকে মিস করছি’।
কিন্তু কাকে বা কী মিস করছেন এ অভিনেত্রী! এ প্রশ্ন জেগেছে মিমির ভক্ত অনুরাগীর মধ্যে।
অনেকেই মিমির সম্পর্কের জটিল সমীকরণের হিসেব কষতে শুরু করেছেন। কারণ মিমির প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে এখন মধুচন্দ্রিমায়। সামাজিকমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে মধুচন্দ্রিমার আনন্দঘন মুহুর্তগুলো শেয়ারও করছেন এ নব দম্পতি। সে কারণেই হয়তো পুরনো প্রেমিককে মিস করার কথা বলছেন মিমি!
কিন্তু না! ইনস্টাগ্রামে নয় ঘন্টা আগের দেয়া পোস্টে মিমি লিখেছেন, তোমাকে মিস করছি ‘জিম’।
খুব ব্যস্ততায় কাটছে মিমির দিনগুলো। এ মুহুর্তে ‘ক্রিসক্রস’ নামক ছবিতে চিত্র সাংবাদিকের চরিত্রে কাজ করছেন মিমি। এছাড়াও টালিউড অভিনেতা অঙ্কুশের সঙ্গে ‘ভিলেন’ ছবির কাজও শুরু করেছেন তিনি। তাই নিয়মিত শরীরচর্চাটা করা হয়ে উঠছেনা তার। আপাতত শরীরচর্চাকেই বেশি মনে পড়ছে তার।

No comments:

Post a Comment

Post Top Ad