কোচ সাম্পাওলির পরিকল্পনা ছিল, মেসিকে বল বানিয়ে দিবে সতীর্থরা। আর মেসির কাজ থাকবে বানিয়ে দেয়া বলকে গোলে পরিণত করা। কিন্তু সতীর্থরা মেসিকে সেভাবে বল বানিয়ে দিতে না পারায় গোলের দেখা পাননি লিওনেল মেসি।
এ কারণে আর্জেন্টিনার কোচের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি মাঠে। যে কারণে ৯০ মিনিটের খেলায় অধিকাংশ সময় হেঁটে কাটিয়েছেন আর্জেন্টাইন তারকা।
এ নিয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
রাশিয়া বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্ট, দেশের মানুষ এবং সারা পৃথিবীতে অগণিত ভক্তের। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি আর্জেন্টিনার এই তারকা।
চলমান বিশ্বকাপে মাত্র একটি গোল পেয়েছেন মেসি। আর দুটি গোল করতে সতীর্থদের সহযোগিতা করেছেন। সবচেয়ে বাজে ব্যাপার হল নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শট মিস করেন। যে কারণে ট্রলের মুখে পড়েন তিনি।
শুধু গোল করা আর গোল করানোর কারিশমাই ব্যর্থ নয়, সামগ্রিক বিচারে রাশিয়া মেসি ছিলেন নিস্প্রভ। ৯০ মিনিটের খেলায় শেষ পর্যন্ত সাত কিলোমিটারের বেশি ছোটেননি।
একমাত্র নাইজেরিয়ার বিপক্ষে ৮৫০০ মিটার দৌঁড়েছিলেন তিনি।
রাশিয়া বিশ্বকাপে সব মিলিয়ে ৩১,৬১৮ কিলোমিটার ছুটেছেন মেসি। এর মধ্যে ১৩, ৩৯৮ কিলোমিটার তিনি ছুটেছেন সর্বোচ্চ ৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। যা কি না প্রায় হাঁটার সমান।

No comments:
Post a Comment