ব্রাজিল জয় আনন্দ করতে গিয়ে চিরবিদায় তরুণীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

ব্রাজিল জয় আনন্দ করতে গিয়ে চিরবিদায় তরুণীর


সার্বিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। সোমবার রাতে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে দলটি। কিন্তু ম্যাচটি দেখার আর সৌভাগ্য হল না ব্রাজিলীয় তরুণী তামরা মাইওচির (৩০)।

বুধবার সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি সাও পাওলোতে বন্ধুদের সঙ্গে দেখছিলেন তিনি। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ব্রাজিলের দুর্দান্ত আনন্দে ভাসছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনাটি। মদের গ্লাসের ওপর পড়ে যান তিনি।
গ্লাসটি ভেঙে চূর্ণ হয়ে যায় এবং কাঁচের টুকরা তামরার গলার ভেতরে ঢুকে পড়ে। প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। বন্ধুরা তোয়ালে দিয়ে চেপে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বাঁচানো  যায়নি তামরাকে।

No comments:

Post a Comment

Post Top Ad