কুমিরকে বিয়ে করলেন মেয়র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

কুমিরকে বিয়ে করলেন মেয়র

কুমিরকে বিয়ে করলেন মেয়র
বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে নিয়ে নানা অদ্ভুত প্রথা থাকলেও কুমিরকে বিয়ে করার কথা কখনও শুনেছেন? তাও আবার কাজটি করেছেন খোদ শহরের মেয়র। জেলেদের জন্য সৌভাগ্য বয়ে আনতে কুমির বিয়ে করার প্রথা অনেক বছর ধরেই চলে আসছে মেক্সিকোর একটি শহরে।
বিয়ে করার জন্য প্রথমে ‘দ্য প্রিন্সেস’ নামের একটি স্ত্রী কুমিরকে খ্রিস্টধর্ম গ্রহণ করানো হয়। পরে কনেদের মতো পোশাক পরানো হয় এটিকে। আর সারাদিন বেঁধে রাখা হয় তার মুখ। এরপর ব্যান্ড মিউজিকের তালে তালে এটিকে নিয়ে আসা হয় রাস্তা দিয়ে।
এই প্রক্রিয়া শেষ হলে স্যান পেদ্রো শহরের মেয়র হুয়ামেলুলা ভিক্টর অগুইলার‌্যান্ডের সঙ্গে বিয়ে দেয়া এই সরিসৃপ প্রাণিটিকে। এরপর এটিকে ঝাঁকি দিয়ে ছুড়ে ফেলা হয়। ১৭৮৯ সাল থেকে শহরটিতে চলে আসছে এই প্রথা।

স্থানীয়দের বিশ্বাস, এই অনুষ্ঠানের তাদের জন্য সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসবে। কুমিরকে ‘রাজকুমারী’ হিসেবে আখ্যায়িত করে স্যান পেদ্রো শহরের মানুষ। এটি তাদের জন্য শান্তি নিয়ে আসে বলেও বিশ্বাস করা হয়।
মেয়র আগুইলার বলেন, ‘স্থানীয়রা একে বলে রাজকন্যা। তাই আমি এখন যে ভূমিকায় আছি তা হচ্ছে, রাজকন্যার স্বামী।’

No comments:

Post a Comment

Post Top Ad