পরিবারের কেউ মদ পান করলে সেই পরিবারে অশান্তির শেষ থাকে না। বিশেষ করে পরিবারের পুরুষরা মদ পান করে বেসামাল হয়ে সংসারে নানান অশান্তি করে থাকেন। আর এ কারণে পরিবারের নারীরা প্রায় সময়ই থাকেন অশান্তিতে। তাই প্রায়ই মদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন নারীরা কিন্তু এবার ঘটনা ঘটেছে উল্টো। ভারতের তামিলনাড়ুর একটি গ্রামের নারীরা মদ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে।
সম্প্রতি প্রশাসন তামিলনাড়ুর তিরপুর জেলার থানিরপন্ডাল এলাকায় মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। এতেই ক্ষেপে ওঠেন নারীরা। এর বিরুদ্ধে নিজস্ব যুক্তিও উপস্থাপন করছে তারা।
গত বৃহস্পতিবার স্থানীয় নারীরা তাদের বিরোধিতার পক্ষে রাস্তায় নেমে আসে এবং সড়ক অবরোধ করে। মদের দোকান বন্ধের বিরোধিতায় সড়ক অবরোধে প্রায় অর্ধশত নারী অংশ নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে আন্দোলনকারীরা জানায়, গ্রাম থেকে মদের দোকান সরিয়ে নিলে তাদের পুরুষদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে!
এর ব্যাখ্যায় তারা জানায়, গ্রামে মদের দোকান না থাকলে পুরুষরা মদের জন্য দূর-দূরান্তে যাবে। এতে করে চলাচলের পথে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তামিলনাড়ুতে বর্তমানে রাজ্যজুড়ে মাদকবিরোধী আন্দোলন-বিক্ষোভ চলছে এবং তাতে সাড়া দিয়ে সরকার ও স্থানীয় সংগঠন বা রাজনৈতিক মহল নানান উদ্যোগ নিচ্ছে। কিন্তু থানিরপন্ডাল গ্রামের ঘটনা এর থেকে সম্পূর্ণ আলাদা যা নয়া ভাবনার সৃষ্টি করেছে।

No comments:
Post a Comment