বানরের রেষ্টুরেন্ট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

বানরের রেষ্টুরেন্ট!




চোখ চড়কগাছ না হয়ে আর উপায় কী! রেস্টুরেন্টে গিয়ে খেতে বসলেন আর ওয়েটার হিসেবে হাজির হলো শার্ট-প্যান্ট পরা বানর। আপনার অর্ডার করা খাবারগুলো একটা একটা করে টেবিলে পেঁৗছে দিচ্ছে সে! হ্যাঁ, এমন আজব এক রেস্টুরেন্টের সন্ধান মিলেছে জাপানে। উত্তর টোকিওর 'কায়াবুকিয়া তেভার্ন' নামের এ রেস্টুরেন্টটিতে 'ইয়াট চ্যান' ও 'ফুকো চ্যান' নামের দুটি বানর ওয়েটার হিসেবে কাজ করছে।
১৬ বছর বয়সী বানর ইয়াট চ্যান ওর সহকর্মী বানরটির চেয়ে দুই বছরের বড়। ইয়াট চ্যান রেস্টুরেন্টটির বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে সেখানে খেতে আসা ভোক্তাদের থেকে অর্ডার নেয়, আর ফুকো চ্যান আগত অতিথিদের খাবার টেবিলে তোয়ালে আর পানীয় সরবরাহ করে।
রেস্টুরেন্টটির মালিক কাউরু অটসুকা হঠাৎ করেই একদিন পোষা বানর ইয়াট চ্যানের হাতে একটা তোয়ালে দিলে বানরটি তোয়ালেটি রেস্টুরেন্টে আগত এক ভোক্তার হাতে তুলে দেয়। মূলত এ দিন থেকেই অটসুকা পালিত বানর দুটো দিয়ে ওয়েটারের কাজ সেরে নিচ্ছেন। বানর দুটি খাবার সরবরাহের সময় সাধারণত সাদা-কালো চেকের জামা পরে থাকে। আর এখানে খেতে আসা ভোক্তারাও বেশ মজা পায় ওয়েটার হিসেবে বানরকে দেখে। অনেকে খুশি হয়ে বানর দুটোর হাতে টিপ হিসেবে সিদ্ধ সয়াবিনের দানাও তুলে দেন।
রেস্টুরেন্টটিতে খেতে আসা ক্রেতারা জানান, বানর দুটিকে আপনি যা এনে দিতে বলবেন, ওরা নিমেষেই সেগুলো নিয়ে হাজির হবে। এটা খুবই অবিশ্বাস্য যে, ওরা মানুষের ভাষা বুঝতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad