একাধিক যুবকের সাথে সম্পর্কের জেরে খুন হতে হলো এক তরুণীকে।সোমবার রাতে বাড়ীর ভিতর ঢুকে ওই যুবতীকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।মৃত যুবতীর নাম সুস্মিতা সরকার।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গায়।সূত্রের খবর,পায়রাডাঙ্গার নতুন গোপালপুর এলাকার বাসিন্দা বছর ২১ এর সুস্মিতা সরকার এর বছর দুই আগে বিবাহ হয়েছিল।কিন্তু গত প্রায় এক বছর শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতেই থাকত সুস্মিতা।অভিযোগ,সোমবার তার বাড়ীতে একাই ছিলেন সুস্মিতা।রাতে ভাই পড়ে বাড়ী ফিরলে ঘরের ভিতর দিদির রক্তাক্ত দেহ দেখতে পায়।এর পর পাড়া প্রতিবেশীকে বিষয়টি জানালে তারা পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।অন্যদিকে এই ঘটনার পর মেয়ের শোকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুস্মিতার মা বিনা সরকার।প্রাথমিক তদন্তে পরিবার ও স্থানীয় সূত্র থেকে পুলিশ জানতে পেরেছে যে একাধিক যুবকের সাথে সুস্মিতার প্রেমের সম্পর্ক ছিল।সেই কারণেই কেউ তাকে খুন করেছে কিনা তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।
সূত্রঃ ব্রেকিং কলকাতা

No comments:
Post a Comment